বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্টের সামনে থেকে স্বর্ণের বার সহ তাদেরকে আটক করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হলেন পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮) ও একই গ্রামের আলী কদর মন্ডলের ছেলে মো. শাহজাজান মন্ডল (৩২)। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই ল চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে থেকে ১২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত আসামী, স্বর্ণের বার এবং মোটর সাইকেলটি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














