স্টাফ রিপোর্টার : যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ অসুস্থ হয়ে ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে ‘যশোর মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা চলছিলো। সেখানে আমরা সকলেই উপস্থিত ছিলাম। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সােথেই জেলা প্রশাসন ও পৌরসভার স্টাফদের সহযোগিতায় তাকে যশোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান আরও জানান, মেয়র হায়দার গণি খান পলাশ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ও কাজল কান্তির তত্ত্বাবধানে আছেন। তার বেশকিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা দেয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














