স্টাফ রিপোর্টার, যশোর : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। শনিবার দুপুরে প্রেসকাব যশোর মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ করেন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, খুলনা বিভাগীয় সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে নির্বাহী সদস্য শাহাবুদ্দিন আলম ও গোপীনাথ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের দুর্দিনে বঙ্গবন্ধু যেমন পাশে ছিলেন, তেমনি তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও সাংবাদিকদের পাশে রয়েছেন। সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা সরকারের মতো এভাবে কোন সরকার এগিয়ে আসেনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সাংবাদিকতার একটা সুষ্ঠু নীতিমালা থাকা দরকার। মানসম্মত সংবাদপত্র বা সাংবাদিক না হলে সংবাদপত্রের প্রতি মানুষের যে অগাধ শ্রদ্ধা-বিশ্বাস আস্থা সেটি নষ্ট হয়ে যাবে। যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৈালা, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














