শ্যামনগর ব্যুরো ঃ সাতীরার শ্যামনগরের রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আতিয়ার রহমান কে শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ সম্মানে ভূষিত হলেন। গত ১৯নভেম্বর ঢাকার বিজয় নগরস্থ হোটেল ৭১(থ্রি ষ্টার হলরুম) তাকে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপল্েয শিা েেত্র বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে গোল্ডেন এ্যাওয়ার্ড ও সম্মাননা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তার হাতে এ সম্মাননা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুম মোরশেদ, গবেষনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ঈসা, মাহা সচীব মোঃ আর,কে রিপন প্রমূখ। মাওলানা আতিয়ার রহমানভ ভুরুলিয়ার কাটিবারহল (খানপুর) মরহুম শেখ আব্দুর রহিমের পুত্র। তিনি ১০ ই মে ১৯৬৭ সালে জন্ম গ্রহন করেছিলেন। তার এক কন্যা ও তিন পুত্র রয়েছে। তিনি ১৯৯৭ সালে চাকুরির সুবাদে বৃহত্তর ঢাকার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ট মাদ্রাসা প্রধান ও ২০১৬ সালে সাতীরা জেলার শ্রেষ্ট প্রধান হিসেবে জাতীয় শিা সপ্তাহে বিশেষ পুরষ্কারে ভূষিত হন। রামজীবনপুর মাদ্রাসায় সুপার পদে নিয়োগ হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রীদের লেখা পড়া ও মাদ্রাসার পরিবেশের কারনে প্রতিষ্ঠানটির সুনাম শ্যামনগর উপজেলা তথা সাতীরা জেলায় সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি এধরনের এ্যাওয়ার্ড পাওয়ায় শ্যামনগরবাসী গর্ববোধ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














