অদ্য ২৯/১১/২০২১খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় যশোর বাদশাহ ফয়সাল ইনষ্টিটিউট(কেন্দ্রীয় ঈদগাহ ময়দান)মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ জাতীয় কাবাডি (বালক ও বালিকা)অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা-২০২১ জেলা পর্যায়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।তেমনিভাবে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন তোমাদের মধ্য থেকেই আগামীতে দেশ পরিচালনার নেতৃত্বে থাকবে। তিনি বলেন, আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) মহোদয় বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে এধরনের টুর্নামেন্টের আয়োজন করতে নির্দেশনা প্রদান করেন।তিনি উপস্থিত সকলকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প থেকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব এস এম ইয়াকুব আলী, সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন, জনাব ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক জেলা ক্রীড় সংস্থা, যশোর, জনাব জাহিদ হাসান টুকুন, সভাপতি, প্রেসকাব যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, আগত দর্শকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














