কোমল রাহা,স্টাফ রিপোর্টার : ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, এই গানের সুরে বেচছেন কাঁচা বাদাম,আর এই গানে রাতারাতি ভাইরাল নেটদুনিয়া ।অলোচিত নাম ভুবন বাদ্যকর । দুরবাজপুরের ভুবনে মেতে সোস্যালমিডিয়া, বাদাম বেচতে বেচতে বেশ ভেবেচিন্তে গান বেঁধেছিলেন। সে গানের কথায় নিজেই মিশিয়েছেন সুর। সে সুরেই যে ভুবন মাতোয়ারা হবে, তা ভাবেননি দুরবাজপুরের কুড়ালজুড়ি গ্রাম বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। সোস্যালমিডিয়ার ফেসবুক, ইউটিউব,টিকটক সবেতেই নজর কাড়ছে ভুবনের ‘কাঁচা বাদাম’ গানটি। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবনের গান সাড়া জাগালেও তার সংসারে হতদরিদ্র অবস্থা ঘোচেনি।সোস্যালমিডিয়ায় দেখাযায় পুরনো বাইকের পিছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বেচছেন ভুবন ।ভুবন গান লেখেন। তাতে নিজেই সুর দেন।তবে তার কথায় ও সুরের গান ভাইরাল হওয়া সাথে সাথে‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে বাংলাদেশ সহ বহু শিল্পীরাও গানটি রিমিক্স করেছেন। ‘কাঁচা বাদাম’ গানটি সোস্যালমিডিয়ার কল্যানে গোটা বিশ্বে এই গান ছড়িয়ে গিয়েছে।গানের ভিডিওটিতে দেখা যায় পায়ের নুপুর,হাতের বালা,সিটিগোল্ডের চেইন, পুরাতন মোবাইল এর পরিবর্তে সমান ওজনে কাঁচা বাদাম বিক্রয়ের কথা আপন মনে গানের সুরে সুরে গেয়ে চলেছে ।আর এই গানে রাতারাতি ভাইরাল ।নেটদুনিয়ায় ভাইরাল ভূবন বাদ্যকর জীবন সংগ্রামে সফলতা যেন দেখা মেলে এ কামনা ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














