নড়াইল প্রতিনিধি : নড়াইলে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করেন।এসপি প্রবীর কুমার রায়। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন। প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ১২ দলীয় পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২১ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন্স্) শিমুল কুমার দাস এর দলের মধ্যে অনুষ্ঠিত হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সেখ কনি মিয়া এর দলকে ২-১ সেটে হারিয়ে ওসি অপারেশন্স্ শিমুল কুমার দাস এর দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার, নড়াইল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামান পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ ও দর্শকবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














