নওয়াপাড়া অফিস : অভয়নগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। যশোর-খুলনা মহাসড়কের মাইলপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।আজ শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনের নাম সুমন মোল্যা (২৪) তিনি স্ভিএনজির চালক ও অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে। আহতদের খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় সিএনজি চালক সুমন মোল্যা যাত্রী নিয়ে নওয়াপাড়ায় আসার পথে যশোর-খুলনা মহাসড়কের মাইলপোষ্ট নামক স্থানে আসলে খুলনা একটি একটি ট্রাকের সাথে মুখোমুখি আঘাত লাগে। এসময় সিএনজি চালক সুমন মোল্যা ঘটনাস্থলেই নিহত হয়। এবং সিএনজিতে থাকা মো: রফিকুল ইসলাম (৬০), নিশাত আরা (৩৭)। আহতদের অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাক ইরফাত সারমিন দীপ্তি জানান, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিুকুর রহমান বলেন “ নওয়াপাড়া মাইল পোষ্টে ট্রাক ও সিএনজি সংঘর্ষে সুমন মোল্যা নামে একজন নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা ৩/৪জন আহত হয়েছে। আহতদের অভয়নগর ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।”
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














