ঝিনাইদহ প্রতিনিধি : পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে জিল্লুর রহমান, কাঁচেরকোলে সালাহউদ্দীন জোয়র্দ্দার, সারুটিয়ায় মাহামুদুল হাসান, হাকিমপুরে কামরুজ্জামান, ধলহরান্দ্রে মতিয়ার রহমান, বগুড়ায় শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সাহাবুদ্দিন, ফুলহরিতে জামিনুর রহমান। হরিণাকুণ্ডু উপজেলার ভায়নায় নাজমুল হুদা, জোড়াদহে জাহিদুল ইসলাম, তাহেরহুদায় আতিয়ার রহমান, দৌলতপুরে শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়ায় মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসীতে নিমাই চাঁদ মণ্ডল, রঘুনাথপুরে আব্দুল কাদের, চাঁদপুরে আজিজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও এতে আরও বলা হয়েছে, সভায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














