হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজগঞ্জের ঝাঁপা গ্রামের যুবক শরিফুল ইসলামের (২৫) লাশ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর-২০২১) সকালে স্থানীয়ভাবে জানাযা শেষে ঝাঁপা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিহতের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নিহতের স্বজনেরা লাশটি গ্রহণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। জানাযায়- শরিফুল ইসলাম রাজগঞ্জের ঝাঁপা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গত ১৯ নভেম্বর-২০২১, সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং শহরে একটি রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হন তিনি। স্থানীয় শাহিন জানান- শরিফুল ইসলাম প্রায় ৯ বছর মালয়েশিয়া প্রবাসী। এরমধ্যে কয়েকবার বাড়িতে এসেছিলো। বাড়িতে তার পিতা, মাতা, স্ত্রী ও ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শরিফুলের মরদেহের কফিন বাড়িতে আসলে স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠে এবং তার অকাল মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














