স্টাফ রিপোর্টার : যশোরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। রবিবার ভোর ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। ওই কিশোরী চলতি বছরের মার্চ মাসে যশোর সদরের দৌলতদিহি এলাকার তিন তরুণ কর্তৃক ধর্ষণের শিকার হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে থাকা মেয়েটির মা জানিয়েছেন, শনিবার গভীররাতে প্রসব বেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। ভোর পাঁচটার দিকে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। তিনি (প্রসূতির মা) বলেন, আমার স্বামী ভ্যানচালক। মার্চ মাসের প্রথম দিকে আমার বড় মেয়ে হাসপাতালে সন্তান প্রসব করে। সেইসময়ে আমরা সবাই হাসপাতালে ছিলাম, কেবল ছোট মেয়ে বাড়িতে ছিলো। ওইদিন রাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে আমার মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে। তিনি আরো জানান, প্রথমদিকে তারা মেয়ের গর্ভপাতের জন্য হুমকি-ধামকি দিলেও পরে পুলিশি হস্তেেপ তারা আর কিছু বলেনি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, কিশোরী মা ও তার সন্তান এখন ভাল আছে। যেহেতু সে কিশোরী সে কারণে আইনগত বিষয়টি পুলিশ দেখবে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনও পরীা করে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














