সংবাদ সম্মেলনে মায়ের অভিযোগ/ ফুড গোডাউনের শিশু শিক্ষার্থী আলী রাজ বিশ্বাস অপূর্ব কে দূর্বত্ত চক্র বার বার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে

0
290

্টাফ রিপোর্টার : যশোর শহরের রেলরোড ফুডগোডাউন এলাকার এক স্কুল শিক্ষার্থী কে স্থানীয় একটি দূর্বত্ত চক্র চলতি বছরে চারটি মামলায় ফাঁসিয়ে দিয়েছে। রোববার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে ঐ শিক্ষার্থীর মা এই অভিযোগ করেছেন। এক্ষেত্রে ঐ দূর্বত্ত চক্র কোতয়ালি মডেল থানার একজন দারোগা কে ব্যবহার করে এই অপকর্ম করেছে। আলী রাজ বিশ্বাস নামের ১২ বছরের ঐ কিশোর বর্তমানে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। মিছিল মিটিঙের জন্য ডাকতে নিষেধ করায় এসব হয়রানি মূলক দূর্বত্তরা তার পুত্র কে জড়িয়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে স্কুল শিক্ষার্থী আলী রাজ বিশ্বাস অপূর্বের মা সাবিনা ইয়াসমিন বৃষ্টি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন তার প্রতিবেশী শরিফুল ইসলাম, লিজা বেগম ও ফিরোজা পারভীন প্রমুখ। তিনি বলেন গত ৭ ডিসেম্বর রেলরোডস্থ ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে কোতয়ালি মডেল থানার দারোগা এস আই মিরাজ অপূর্ব কে চাচা বলে ডাক দিলে সে সরল বিশ্বাসে কাছে আসে। সাথে সাথেই তাকে থানায় নিয়ে আটকে দেয়। একদিন তার খোজ পাওয়া যায়নি। পরে তাকে আদালতে চারটি ককটেল দিয়ে চালান দেয়। মামলা নম্বর: ১২৫৩/২১, তারিখঃ ০৮/১২/২০২১। এর আগে তাকে পুলিশ আরো তিনটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। মামলা নম্বর ১২/৬১১, তারিখ ঃ ০৩/০৬/২১, ১০৫/৮৯১, তারিখ ঃ ২০/০৮/২১ ও ১০৯/৮৯৫, তারিখ ঃ ২৪/০৮/২১। এর মধ্যে একটি মামলায় রাত তিনটার সময় তাদের বসতবাড়ির রান্নাঘরে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে ঘর থেকে ডেকে তাকে ফাঁসানো হয়েছে বলে অপূর্বের মা অভিযোগ করেন। আলী রাজ বিশ্বাস ফুড গোডাউনের বাসিন্দা প্রবাসী মিরাজ বিশ্বাসের বড় পুত্র। সে যশোরের হেডাস স্কুলের শিক্ষার্থী। ২০২০ সালে সে জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি পরীক্ষা দেয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার প্রবেশ পত্র অনুযায়ি অপূর্ব’র রোল নং-০৩। সে তখন মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। সে ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিল। সাবিনা ইয়াসমিন বৃষ্টি অভিযোগ করেন একই এলাকার তার প্রতিবেশী রবিউল ইসলাম রবি শিকদারের পুত্র শুভ শিকদার এই অপকর্ম করে তার পুত্রকে ফাঁসিয়ে দিচ্ছে। শুভ যুবলীগের ওয়ার্ড সেক্রেটারী। সে মিছিল মিটিঙে তার পুত্রকে ডেকে নিয়ে যেত। তারা জানতে পেরে তার মিছিল মিটিঙে যেতে বারন করে দিয়েছে। শুভকেও নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে অপূর্বকে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আর অপূর্ব’র মা পরে জেনেছে শুভ’র অফিসে বসে থাকতো বিধায় কোতয়ালি মডেল থানার এস আই মিরাজ তাকে চিনতো। ঐ পুলিশ কর্তাকে অপূর্ব চাচা বলে সন্মানের সামাজিক সম্বোধন করতো। এই দারোগা শুভর কথামতেই তার পূত্রকে বার বার বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করছে। অথচ অপূর্বর বয়স মাত্র ১২ বছর। যশোর পৌরসভার জন্ম নিবন্ধন অনুযায়ি আলী রাজ বিশ্বাস অপূর্ব’র জন্ম তারিখ ঃ ১৪/০২/২০০৯ ইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here