মহেশপুর সীমান্তে অবৈধভাবে অতিক্রমকালে আটক ৮

0
300

মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত এলাকা হতে নারী-শিশুসহ আট জন আসামীকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির পরিচালক শাহীন আজাদ জানান, যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে বাংলাদেশী নাগরিক ০৬ জন (পুরুষ-০১, নারী-০৩ ও শিশু-০২) অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। অন্যদিকে, মাটিলা সীমান্তের লেবুতলা গ্রামের মাঠ থেকে দুইজন পুরুষকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here