মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় ৪৭ হাজার ৫০০ অসহায়, ছিন্নমূল মানুষকে কম্বল দিবে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা এসব কম্বল ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বন্টন করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পূর্নবাসন সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য ৭০৫০টি কম্বল, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের জন্য ৭৯৯০টি কম্বল, মনিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩৭৬০টি কম্বল, নোয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের জন্য ৪২৩০টি কম্বল, বাঘারপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫১৭০টি কম্বল, চৌগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫১৭০টি কম্বল, ঝিকরগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫১৭০টি কম্বল, কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫১৭০টি কম্বল, বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭০টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের তালিকা অনুযায়ি দ্রুত এসব কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, শীতে জেলার অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য বরাদ্দকৃত কম্বল বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে পাঠানো হয়েছে। দ্রুতই এগুলির বন্টন কাজ সম্পন্ন হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














