ঝিনাইদহ প্রতিনিধি : নৌকার পে ভোট করায় তিন তিনবারের নির্বাচিত সংরতি মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রহিমা বেগমকে মারধর করেছে প্রতিপরা। এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের সমর্থকরা দায়ী বলে রহিমা অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা তার গলার চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। জানা গেছে, রহিমা বেগম একজন অসহায় ও হতদরিদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি ইউপি সদস্য হয়েও ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ার কাজ করেন। তার উপর এই হামলায় এলাকায় ােভের সৃষ্টি হয়েছে। রহিমা বেগম অভিযোগ করেন, তার বোন পুবালী ব্যাংক থেকে সোমবাদ দুপুরে ৫০ হাজার টাকা তুলে দেন। ঝিনাইদহের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তিনি বড়কামারকুন্ডু গ্রামের আলীমুদ্দীর মুদির দোকানে যান। এ সময় বড়কামারকুন্ডু গ্রামের আক্তার ডেকে নিয়ে অনুউচ্চরণযোগ্য অশালীন কথা বলে। রহিমা এ কথার তীব্র প্রতিবাদ করলে আক্তার ও ঝন্টু তাকে কিল ঘুষি মেরে আহত করে। তাদের আঘাতে রহিমা বেগম মাটিতে পড়ে গেলে আক্তার তার বুকের উপর পা উঠিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহিমা দুইবার বমি করেন। অবস্থা বেগতিক দেখে চিকৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে। কিন্তু তিনি এখনো যাননি বলে জানান। এ বিষয়ে তিনি রাতেই মামলা করার কথা জানিয়েছেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














