গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া : অযত্ন-অবহেলা আর সংরণের অভাবে পড়ে আছে ডুমুরিয়া উপজেলার প্রথম চিকিৎসালয়টি। ১৫৪ বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এ ভবনটি। পরিত্যক্ত এ ভবনটি সংরণের উদ্যোগ নেওয়া হলে ইতিহাসের পাতায় উঠে আসবে অনেক অজানা তথ্য। তৎকালীন জমিদার আমলে ডুমুরিয়া উপজেলার বর্তমান থানার পশ্চিম পাশে অর্থাৎ মরাভদ্রা নদীর পাড়ে ১৮৬৮ সালে ওই চিকিৎসালয়টি স্থাপন করা হয়। তৎকালীন ডুমুরিয়া অঞ্চলের মানুষ দূর-দূরান্ত থেকে এখানে চিকিৎসা সেবা নিতে আসত। বর্তমান আধুনিক যুগে চিকিৎসা েেত্র মানুষ এখন আর পিছিয়ে নেই। তবে ডুমুরিয়ায় চিকিৎসা েেত্র প্রথম দাতব্যালয় হিসেবে এটি অনেক স্মৃতি বহন করছে। সে কারণে ইতিহাস জানতে ১৫৪ বছরের দাতব্যালয়টি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সংরণ প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। অন্যথায় একসময় দেখা যাবে, ওই দাতব্যালয়ের গল্প শুধু দাদা-দাদি বা নানা-নানির কাছে শুনবে নতুন প্রজন্ম। দেখতে পাবে না এর কোনো স্মৃতিচিহ্ন। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান রোস্তম বলেন, পুরনো এ দাতব্যালয়টি দ্রুত সংস্কার করে সংরণের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, অতীতকে ভুলে গেলে চলবে না। ডুমুরিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এ দাতব্যালয় ভবনটি সংরণ করা দরকার।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














