স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসদরের কাটাখাল আফিল রোডের রাস্তার পার্শ্বের ৭টি জেলা পরিষদের গাছের মধ্যে রাতের আধারে ৬টি মেহগনীগাছ উধাও হয়েছে। এ বিষয়ে কৃষ্ণনগর গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদুল ইসলাম সাজু(৪০) বাদি হয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। মধ্যে রাতের আধারে ৬টি উধাও’র বিষয়ে সাজ্জাদুল ইসলাম সাজু সংবাদকর্মীদেরকে বলেন, পৌরসদরের কাটাখাল আফিল রোডের তার জমির উপরে থাকা রাস্তার পার্শ্বের ৭টি জেলা পরিষদের গাছের মধ্যে রাতের আধারে ৬টি উধাও করেছে কৃষ্ণনগর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মাহবুর রহমান(৪৫), মৃত আফজাল হোসেনের ছেলে মানুষ ফকির (৪৮) ও সাগরপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে ইয়াকুব হোসেন (৫০) সহ আরো অজ্ঞাত কিছু লোক এই কার্যক্রম পরিচালনা করেছে বলে তিনি জানান। এ বিষয়ে মানুষ ফকিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার চাচতো ভাইয়ের লাগানো গাছ। গাছ কাটলে ও কেটেছে। গাছ বড় হলে হয়তো সমস্যা হতে পারে। তাই গাছ কেটে নিয়েছে। গাছ জেলা পরিষদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছ তো জেলা পরিষদ লাগায়নি। আর জয়গাতো জেলা পরিষদের না। জায়গা তো আমাদের।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














