প্রেস বিজ্ঞপ্তি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউয়নের করিমালী গ্রামের ছোট ভাই বোনদের বিরুদ্ধে শতাধিক গাছকাটার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বড়ভাই ফিরোজ বিশ^াস নামের এক ব্যক্তি। তিনি মৃত-ভাজন আলী বিশ^াসের ছেলে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৪ মার্চ ২০২১ ইং জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে তার ছোট ভাই মহসিন বিশ্বাস, মহসিন বিশ^াসের ছেলে নয়ন বিশ্বাস, নিশান বিশ্বাস, বোন নাছিমা খাতুন, হালিমা খাতুন, প্রতিবেশি সন্ত্রাসী মোহর আলী, আব্দুল মজিদসহ ১০/১২জন পূর্বপরিকল্পিত ভাবে ফিরোজ বিশ^াসের বশত বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে লাগানো আম, জাম, কাঠাল, পেয়ারা, সুপারী, লিছু, কলাসহ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করে দেয়। ফিরোজ বিশ^াস বাড়িতে না থাকায় বাধা দিলে প্রতিপক্ষরা তার স্ত্রী ফরিদা বেগম ও ছোট ছেলে রাজিব বিশ^াসকে বেধড়ক মরপিটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘর থাকা নগদ ৭৫ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উক্ত সম্পতি দীর্ঘ ৩৫/৪০ বছরপূর্বে ফিরোজ বিশ^াসের মা মরহুম লাইলা বেগম ও বড়ভাই ফারুক বিশ^াস কর্তৃক ভাগ বাটোয়ারার মাধ্যেমে বোনদের উপস্থিতিতে ঘরবাড়ি করিয়ে ও গাছপালা লাগিয়ো পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু সহোদর মহসিন বিশ^াসের কু-পরামর্শে বোনেরা ও স্থানীয় সন্ত্রাসীরা উক্ত জমিতে বিজ্ঞ আদালত কর্তৃক দেয়া ১৪৪ ধারা অমান্য করে আমার বাড়িতে ঢুকে বাড়িঘর ভাংচুরসহ গাছপালা কেটে সাবাড় করে দেয়। উক্ত ঘটনায় ফিরোজ বিশ^াস বিজ্ঞ আদালতে সিআর মামলা করে। যার নং-১০৫/২১। বিজ্ঞ আদালত মামলা পিবিআইকে তদন্ত করতে দেন। পিবিআইয়ের তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক গাজী মাহ্বুবুর রহমান সরেজমিনে তদন্তপূর্বক স্বাক্ষীদের বয়ান নিলেও বিজ্ঞ আদালতে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন জানিয়ে বিষয়টি পূর্ণরায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফিরোজ বিশ^াস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিরোজ বিশ^াসের প্রতিবেশি মনোয়ার হোসেন, ইনতাজ আলী, আলিমুর রহমান, আকাশ হোসেন, গোবিন্দ শাহ্, আশা বিশ^াস, বিজয় দাস, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম, গুননগর গ্রামের রিপন হোসেন, ভক্ত দাস, বিজয় দাস, আরিফ হোসেন, ফজলুর রহমান, সন্যাসী দাস, নুর হোসেন, নাভারণের ইসাহাক সরদার, তোফাজ্জেল হোসেন, পাঁচপোতার রমজান আলী, পার ব্যাডারুপানী গ্রামের দিনু মিয়া প্রমূখ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














