নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাত্র ৮ ঘন্টার ব্যাবধানে পৃথক স্থানে ঘাতক নামে পরিচিত ড্রাম ট্রাক পিষেমারলো নারীসহ ৬ জনকে। এই ঘটনায় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়,এবং অপর আরেকটি ট্রাক আটক করে পুলিশে সোপর্দ করলেও দুটি ট্রাকের চালকই পালিয়ে যায়। গত রবিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল বাজারে ও এবং সোমবার ভোর ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের, কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া দনিপাড়া এলাকায় এঘটনা ঘটে। কুষ্টিয়ার হাইওয়ে পুলিশ ও নিহতদের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিত্বে জনাযায়, সোমবার (১০ জানুয়ারি) ভোর ০৬ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার বটতৈল দণিপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে পেছন থেকে একটি যাত্রীবাহী পাখি ভ্যানকে চাপা দেয় বালু বোঝাইকুত একটি ড্রাম ট্রাক । এই ঘটনায় ভ্যানের চালকসহ ভ্যানযাত্রী ৩ নারী নিহত হন। নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। তাদের মধ্যে একজন ভ্যানচালক এবং বাকি তিনজন ওই ভ্যানের যাত্রী ছিলেন । এই ঘটনায় গুরুত্বর আহত তহমিনা নামের আরেক নারী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) ইদ্রিস আলী জানান, নিহতদের মধ্যে তিনজন এবং আহত নারী কবুরহাট এলাকার একটি কারখানার শ্রমিক। তারা ভ্যান যোগে খুব ভোরে কুষ্টিয়ার আলামপুর থেকে কবুরহাটের দিকে যাচ্ছিলেন। শ্রমিকবাহী ভ্যানটি পকেট সড়ক থেকে মহাসড়কে উঠার পর বিপরিত দিক থেকে আসা বেপরোয়া গতি বালুবাহী একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ ভ্যানে থাকা ৪জন যাত্রী ছিটকে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ ৪জন নিহত হয়। এসময় বিকট শব্দে এবং আহত নারীর চিৎকারে স্থানীয়রা এসে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়, এবং ঘাতক ট্রাকটিকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে নিহতদের মরাদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষ করে নিহতদের মহদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। এদিকে এই ঘটনারা ৮ ঘন্টা আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী প্রায় ২ ঘন্টা ওই সড়ক সড়কটি অবরোধ করে রাখে। নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন, উপজেলার কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত (৩০) ও একই গ্রামের খেড়ু মালিথার ছেলে রাজন (৩৫)। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে একটি মোটর সাইকেল যোগে হোসেনাবাদ থেকে তারাগুনিয়া অভিমুখে আসছিল বিদ্যুত এবং রাজন। মোটরসাইকেটি কৈপাল এলাকার ঈদগাহ্ সংলগ্ন সড়কে এসে পৌছলে পিছন থেকে একটি ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৭৩৮) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় দুই আরোহীসহ মোটর সাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এরপর ট্রাকটি তাদের চাপা দিলেঘটনাস্থলেই দুজন মারা যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় এবং কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় ট্রাকের চালক পালিয়ে যেতে সম হয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














