স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স ও ইজিবাইক পার্কিং করতে পারবে না। হাসপাতাল দালাল মুক্ত রাখতে সেখানে ডিউটিরত আরও পুলিশ সদস্য বাড়ানো হবে। হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের ২৪ ঘন্টা নিরাপত্তা জন্যে হাসপাতাল চত্বরে অস্থায়ী একটি পুলিশ বক্স স্থাপন করা হবে। হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি সংকট রয়েছে। আগমী সাত কর্মদিবসের জনবল বৃদ্ধি করা হবে। সোমবার বেলা ১১ টায় হাসপাতাল সভাকে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটিতে এ সকল সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সভায় আরও জানানো হয়, ১৫ ডিসেম্বর হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ও কর্মচারিদের হাতাহাতির ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি দিহানকে নির্দিষ্ট সময়কালের আরও ১৫ দিন ইন্টার্নশিপ করতে হবে। অপরদিকে, হাসপাতালের কর্মচারি মেহেদি, নুরুজ্জামান ও দীপককে শহরের অন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বললি করা হবে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














