এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে সোমবার গভীর রাতে আরিজুল মোড়ল (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়। এ ঘটনায় মইজউদ্দীন (৩০) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাছ ফগবানির পুত্র আরিজুল ভগবানির সাথে প্রতিবেশিদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে সোমবার গভীর রাতে সে খুন হয়। পরদিন মঙ্গলবার সকালে বাড়ী থেকে ৫ শত গজ দুরে একটি নর্দমায় তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠান। সুরতহাল রিপোর্টে তার মাথায় ভারি কোন কিছুর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














