সাতীরা প্রতিনিধি ঃ সাতীরার কলারোয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনাসহ এক চোকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার রাইটা সীমান্ত থেকে উক্ত রুপার গহনাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রুপার গহনা মূল্য ১২ লাখ ৬১ হাজার টাকা। আটককৃত চোরাকারবারীর নাম শামীম হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক শ্রী প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাইটা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতের তৈরী বিভিন্ন ধরনের ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত রুপার গহনার বাজার মূল্য ১২ লাখ ৬১ হাজার টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রুপার গহনা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরো জানান, আটককৃত চোরাকারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দকৃত রুপার গহনা গুলো সাতীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














