স্টাফ রিপোর্টার : যশোর শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১) আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকাল কলেজের ৫ম তলায় হোস্টেলের বাথর“মের মধ্যে আত্মহত্যা করেন তিনি। সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর আদ্-দীন সখিনা সখিনা মেডিকেল কলেজের অধ্য অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ভোরে হাউজ কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে সীমা জোহরাকে উদ্ধার করে অফিস সহায়ক আব্দুল্লাহকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, সকাল ৭টা ২০ মিনিটে দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই। উল্লেখ্য আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রী সীমা জোহরা দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল তার পরীা দেয়ার কথা ছিল।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














