মোংলা প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতা থেকে পোর্ট এলাকা ও এর আশপাশে অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোংলা বন্দর কর্তৃপরে উদ্দ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। বর্তমান সরকারের প্রচেষ্টায় মোংলা বন্দর এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, অন্য বছরগুলোর তুলনায় বর্তমান অর্থ বছরে পন্য বোঝাই দেশী-বিদেশী জাহাজের সংখ্যা বৃদ্ধি এবং রাজস্বও আয় হচ্ছে আগের তুলনায় তিনগুন। তাই বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সময় সহায্য সহযোগীতা করে আসছে। বৃহস্পতিবার বন্দর সংলগ্ন উপকুলীয় এলাকার অর্ধ শহাস্রাধিক গরিব দুস্থ্য অসহায় মানুষের মাঝে শিতবস্ত্র বিতারন করার সিদ্ধান্ত গ্রহন করেন বন্দর কর্তৃপ। বন্দর সদর দপ্তর বভনের সামনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিযার এডমিরাল মোহাম্মাদ মুসা নিজ হাতে শীতার্থদের হাতে এসকল শিতবস্ত্র তুলে দেন তিনি। এসময় বন্দর কর্তৃপরে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম, সদস্য,(প্রকল্প ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহিনুর আলম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মেহেদি, লেফটেন্যান্ট কমান্ডার এম. ওবায়দুর রহমান, উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান মুন্সী, পিএস টু-চেয়ারম্যান মোঃ নিয়ামুর রহমান ছাড়াও বন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, কোভিড-১৯ পরিস্থিতির শুরু থেকে মোংলা বন্দর কর্তৃপ সহায়তা করে আসছে এবং বন্দরের আশপাশ এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়ই। দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, আপনাদের আশপাশে গরীব প্রতিবেশী যারা আছে শীতে কষ্ট পাচ্ছে, করোনা মহামারীতে কর্মহীন হয়ে আছে বা শীতের বস্ত্র কেনার সামর্থ নেই তাদের সাহায্য করুন। আমরা মানুষ তাই আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসার আহবান জানান বন্দর চেয়ারম্যান।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














