মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : মণিরামপুরে মৃৎ শিল্প বছরে পর বছর যত পার হচ্ছে তত ধ্বংসের দ্বার প্রান্তে ্এসে দাড়িয়েছে। শুধূ তাদের ্্্্্্্্্্্্্্্্্ঐতিহ্য ধরে রাখার জন্য তারা কোন রকম কাজ করে চলেছে। বর্তমান বিভিন্ন গ্রামের মাঠে বোরো ধানের আবাদ করার করণে খেজুর গাছ কেটে ফসলের জমি বড় করা ও নতুন খেজুর গাছ বড় না হওয়ার কারণে খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ থেকে ১০/১৫ বছর আগে প্রতিটি মাঠ ভরা খেজুর গাছ ছিল। মণিরামপুরে প্রতি হাটে ২/৩টি ট্রাক গুড় লোড হতো। তখন মহিলারা ঠিলে ধুয়ে পরিস্কার করে দিত। দুপুরে ভাত খেয়ে গাছিরা ঠিলে নিয়ে খেজুর গাছ কাটতে যেত মাঠে। আবার রাতে রস এনে রসের পিঠা তৈরি করে সবাই মিলে খেয়ে আনন্দ করে ঘুমাত। ফজরের আযান দেওয়ার পর পর প্রতিটি বাড়ি থেকে ১/২ জন করে মাঠে রস পাড়ার জন্য যেত। তখন গ্রামে কোন দোকানপাট না থাকার কারনে হাট ভোর যা লাগবে তা গুড় বিক্রি করে কিনে নিয়ে আসত। আর সন্ধ্যার পর গ্রামের অধিকাংশ লোক ঘুমিয়ে পড়ত। বৃস্পতিবার উপজেলার খানপুর গ্রামে পাল পাড়ায় গিয়ে দেখা যায় শুভা রানি পাল, মধুমিতা পালসহ অনেকেই ঠিলে তৈরি করার কাজ করছে। কেউ মাটি পানি মিশিয়ে কাঁদা তৈরি, ঠিলে শুকানোর, ঠিলে মাথা ও তলা তৈরি কাজে ব্যবস্ত সময় পার করছে তারা। কাজ করার ফাঁকে কথা হয় মধুমিতা পালের সাথে তিনি বলেন, কি করবো বাবা, বর্তমান ঠিলের দাম কম। মাটি কিনে বিভিন্ন গাছের পাতা কিনে ঠিলে তৈরি করে পুড়ায়ে বাজারে বিক্রি করে কিছু থাকে না। তিনি আরো বলেন, আজ থেকে ৭/৮ বছর আগে গুড় ও রসের ঠিলে সপ্তাহে দুটি হাটে ৪০/৪৫ গুড়ির ঠিলে বিক্রি হতো। গুড়ির ঠিলে প্রতি পিচ ৫০ টাকা ও রসের ঠিলে ২০/২৫ টাকা বিক্রি হতো। বর্তমান সপ্তাহে দুই হাটে গুড় ও রসের ঠিলে ১০/১২ কুড়ি বিক্রি হচ্ছে। গুড়ির ঠিলে ৩০টাকা ও রসের ঠিলে ১৫/১৭ টাকা দামে বিক্রি হচ্ছে। শুভা রানি পাল জানায়, মণিরামপুরে হাটে নাম করা শিবপদ গুড়ির ঠিলে। বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা গুড় ব্যবসায়ীরা এসে খুজে বেড়াতো শিবপদ সিল মারা গুড় চড়া দামে কিনে নিতো। এখন আর গ্রামে খেজুর গাছ না থাকায় আমাদের ঠিলে বিক্রি হচ্ছে না।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














