আবিদ হাসান ঃ আগামী ২৯শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বাষিক নির্বাচন।তাইতো নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিহার এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা আমেজ ও ভোটারদের উপস্থিতি লনীয়।মনিহারের আশে -পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী প্রচারণা ব্যানার,ফেস্টুন,পোস্টার এবং লিফলেট এর মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা।তবে নির্বাচনকে সামনে রেখে এখন থেকে শুরু হয়েছে উৎসব মুখোর পরিবেশ ও নির্বাচনী হাওয়া।বর্তমানে সাধারণ ভোটারদের উপস্থিতি ইতিমধ্যে অনেক বেশি এবং যশোর ফল ব্যবসায়ী মহলের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়েছে।নির্বাচনে সবমোট ১১টি পদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন ২২জন প্রাথী।তবে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাহিদুর রহমান রিপন।নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করছেন ২জন প্রাথী।নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করেছেন (আম) প্রতীকে বর্তমান সভাপতি এস,এম,সাইফুল ইসলাম লিটন ও (আনারস) প্রতিকে আলহাজ্ব আব্দুর রাজ্জাক।সাধারণ সম্পাদক পদে (উড়োজাহাজ) প্রতীকে অংশগ্রহণ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও (চেয়ার) প্রতীকে আলহাজ্ব ইকবাল হোসেন চুন্নু।সহ-সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম রবু (হরিণ), ফজলুল হক (বাঘ),মিজানুর রহমান মিজান (টেলিভিশন)।সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল আলম রবু (ছাতা) খন্দকার মিঠু (মোরগ) মোঃ শহিদুল ইসলাম (মটরসাইকেল)সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (আঙ্গুর)মোঃ তরিকুল ইসলাম (কাপ পিরিচ)সুমন শেখ (ফুটবল)প্রচার সম্পাদক মোঃ সেলিম (মাইক) মাহফুজুর রহমান মফিজ (বই) দপ্তর সম্পাদক পদে বদিউজ্জামান বদি (ডালিম)মোঃ আব্দুল মাজেদ মোল্লা (দোয়াত কলম)কোষাধ্য পদে মোঃ শামীম (গোলাপ ফুল) আনোয়ার হোসেন (দেয়াল ঘড়ি) এবং কার্যকরী সদস্য পদে এ,কে রওশন জাবেদ (ব্যাট বল)মিজান বাবু (হাতপাখা) মোঃ মনির হোসেন (তালা চাবি) প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মোট ৫৬৭ জন ভোটার নির্বাচনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন এমনটি মন্তব্য করেছেন বর্তমানে সভাপতি এস,এম সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।সভাপতি এস,এম সাইফুল ইসলাম লিটন দৈনিক যশোরকে জানান,প্রতি বারের ন্যায় এ বছরেও যশোর জেলা ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বাষিক নির্বাচন উৎসব মুখোর ,শান্তির পরিবেশে অনুষ্ঠিত হবে।যেহেতু করোনা সংক্রামন বৃদ্ধি পেয়েছে তাই স্বাস্থ্যবিধি,সামাজিক দুরত্ব মেনেই সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন,ব্যবসায়ী সকল সদস্যকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য এবং ব্যবসায়ী মহলকে সুসংগঠিত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী -পরিচালক সাইফুল ইসলাম।সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান তুহিন ও শরিফুদ্দীন আহমেদ।নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম মুটো ফোনে দৈনিক যশোরকে জানান,আগামী ২৯শে জানুয়ারী যশোর জেলা ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটার উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Home
যশোর স্পেশাল যশোর জেলা ফল ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন ২৯ জানুয়ারী প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














