শার্শা প্রতিনিধি : শার্শার নাভারণ-সাতীরা মহাসড়কের প্রাইভেটকার দুর্ঘটনায় রিপন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৮ শে জানুয়ারি) সকালে নাভারণ-সাতীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন- ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শা উপজেলার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রত্যদর্শীর সুত্রে জানাযায়, “প্রাইভেটকারটি সাতীরার দিকে যাচ্ছিল। পথে চালক একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এক পথচারী সামনে এসে পড়ে। “এ সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি সঙ্গে ধাক্কা খায় এবং এতে চারজন আহত হন।” এবিষয়ে নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ভোরে শার্শার জামতলা নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই রিপন নামে এক যাত্রী মারা গেছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














