সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন হলেন ডাঃ কুদরত-ই-খুদা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে তিনি যোগদান করেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা দেন। এর আগে ৩০ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডাঃ কুদরত-ই-খুদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক পদ থেকে পরিচালক পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব বেগম জাকিয়া পারভীন এই প্রজ্ঞাপন জারি করেন। হাসপাতালের পরিচালক পদে ডাঃ কুদরত-ই-খুদার যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী আরিফ, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. মানস কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট কল্যাণ আশীষ সরদার, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলোজি ডা. সুমন কুমার দাস, সার্জারী বিভাগের আরএস ডা. মো. রাশেদুজ্জামানসহ আরও অনেকে। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, ইন্টানী চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ, আউট সোর্সিং কর্মচারিদের পক্ষ থেকে সদ্য যোগদানকৃমত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা দেওয়া হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














