এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপির জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আশাশুনি বাজারে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ছাত্রলীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবীণ আ’লীগ নেত কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্ঠা মন্ডলীর সম্মানিত সদস্য সাতক্ষীরা-৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আশাশুনির উন্নয়নের রুপকার অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এর ৭৯ তম জন্মদিন এ জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে সভাপত্বি করেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু। প্রধান অতিথির আলোচনা রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদন তরুন রাজনীতিবিদ এস,এম হুমায়ুন কবির সুমন, বিশেষ অতিথি আ’লীগ নেতা সদর ইউনিয়ন এর নব-নির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলী। উপজেলা তাঁতীলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির রাসেলের পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন তরুনলীগের আহবায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, তাঁতীলীগের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদন তানজির হোসেন পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী, শামিম, আঙ্গুর হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান শাওন, মিলন হোসেন, মিনারুল, নিরব, শাহিনুর ইসলাম, পাপ্পা, বিদুৎ সহ উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচচালনা করেন আশাশুনি থানা জামে মসজিদের ঈমাম হাফেজ প্রভাষক বাকী বিল্লাহ।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














