নড়াইল থেকে : নড়াইল সদরের মহিষখোলা এলাকা থেকে ওই ৩ চোর কে আটক করে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন, ভোলা জেলার মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে মো:ওহায়িদ মোল্যা (৩৫),নড়াইল মহিষাখোলা এলাকার হবিবর রহমানের ছেলে সুজন বিশ্বাস (৩২) এবং জেলার শোভারঘোপ গ্রামের সেলিম মোল্যার ছেলে সিহাব মোল্যা (২৬)। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার দিবাগতে রাতে নড়াইল সদর পৌরসভার মহিষখোলা গ্রামের আলেখ শেখ (৬৫) এর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে মহিষখোলা হাউস এসেস্ট (বালুর মাঠ) এর গেটের সামনে কাভার্ড ভ্যানে উঠানোর সময় স্থানীয় লোকজন তাদের দেখে তাদের ধাওয়া করলে আসামী ওয়াহিদ মোল্যা বাদে অন্যরা কাভার্ড ভ্যান ও গরু নিয়ে পালিয়ে যায় এসময় কাভার্ড ভ্যান থেকে সিঁড়ি সরে গিয়ে একটি গাভী পড়ে গিয়ে মাজার হাড় ভেঙ্গে যায়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ওয়াহিদ মোল্যা কে আটক করেন এবং একটু গাভী গরু ও লোহার সিড়ি জব্দ করেন। পরে আসামী ওয়াহিদ মোল্যা কে জিজ্ঞাবাদ করে তার দেয়া তথ্য মতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাকি দুই আসামি চোর সুজন বিশ্বাস ও সিহাব মোল্যা কে আটক করে পুলিশ।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














