যশোর ডেস্ক : কিছু নারী হিজাব পরেন না বলে ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ। স্কুল-কলেজে হেডস্কার্ফ পরা নিয়ে ভারতের কর্ণাটক রাজ্য যখন উত্তপ্ত, তখন এ মন্তব্য করেছেন ওই রাজ্যে কংগ্রেসের একজন বিধায়ক জমির আহমেদ। তিনি বলেছেন, ইসলামে হিজাব অর্থ হলো পর্দা। যখন মেয়েরা বয়ঃপ্রাপ্ত হয়, তখন তাদের সৌন্দর্য্যকে আড়াল করে রাখে এই পর্দা। আপনি এখন দেখতে পাবেন ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ। এর কারণ কি বলে মনে করেন? এর কারণ হলো, অনেক নারী হিজাব পরেন না। বার্তা সংস্থা এএনআই’কে তিনি আরও বলেছেন, তবে হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চান এবং যারা চান যে, তাদের সৌন্দর্য্য অন্যরা না দেখুক- তারাই হিজাব পরেন। এই রীতিই বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে।কর্ণাটকের উদুপি জেলায় গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে ৬ ছাত্রীকে মাথায় স্কার্ফ পরার কারণে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি গত মাসে। এই ঘটনা শুধু কর্ণাটক, ভারতকেই নাড়া দিয়েছে এমন নয়। এ ইস্যুটি বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে। এর কারণ, ছাত্রীরা স্কার্ফ পরার দাবিতে বিক্ষোভ করেছেন। পাল্টা বিক্ষোভ করেছে উগ্রপন্থি বিজেপির সমর্থক ছাত্ররা ও বহিরাগতরা। তারা মুসকান নামের একজন মুসলিম ছাত্রীকে হেনস্তা করেছে। কয়েকশত বিজেপি সমর্থক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ধরার চেষ্টা করে। এত নেতাকর্মীর আক্রমণে মোটেও বিচলিত হননি মুসকান। তিনি তারস্বরে চিৎকার করে স্লোগান দিয়েছেন- ‘আল্লাহু আকবর’। তার এই ভিডিও সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদের পোস্টার গার্ল হয়ে উঠেছেন।এ ইস্যুটি ওঠে কর্ণাটক হাইকোর্টে। শুক্রবার এ বিষয়ে অন্তর্বর্তী আদেশ দিয়েছে কোর্ট। তাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে হিজাব, গেরুয়া শাল বা কোনো রকম ধর্মীয় পোশাক এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদেরকে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














