সেলিম রেজা মুকুল সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ সাতক্ষীরার কলারোয়ায় চাচাতো ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় মারপিট এবং খুন জখমের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ভুক্তভোগী আমিরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৬ সালে লাঙ্গলঝাড়া মৌজায় এস এ ৩৭৫ নং খতিয়ান, বি আর এস ১/১ নং খতিয়ানে লিখিত সাবেক ২৬০১ দাগে হাল ৩৮৫২ দাগে বাস্ত ৩৬ শতকের মধ্যে ১৮শতক ভূমি কোবলা মূলে দীন আলী দফাদারের নিকট হতে ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি আমার চাচাতো ভাই পর সম্পদলোভী কবিরুল ইসলাম এবং তার মাদকাসক্ত পুত্র মোমিনুল ইসলাম অনিক ও আকিব হোসেন উক্ত ১৮শতক সম্পত্তির মধ্যে ৯শতক সম্পত্তি অবৈধভাবে দাবি করে তা দখলের ষড়যন্ত্র শুরু করে। এর জের ধরে বিভিন্ন সময়ে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছে। একপর্যায়ে গত ১৯ ফেব্রুয়ারী ২০২২ বিকালে কবিরুল ইসলাম, তার মাদকাসক্ত পুত্র অনিক ও আকিবসহ তাদের ভাড়াটিয়া লোকজন আমার বসতবাড়ির আঙ্গিনায় প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর শুরু করে, গাছপালা ও সবজি কেটে উজাড় করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে মারপিট করতে থাকে। এসময় আমার মেঝ ভাইকেও প্রচন্ড মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ধারালো দা দিয়ে মেঝভাইকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে স্থানীয় মেম্বর ঠেকাতে গেলে মেম্বরের হাত কেটে যায়। এছাড়া আমার স্ত্রী ও আমার ভাবিকেও মারপিট করে গুরুতর আহত করে এবং তাদের শ্লীলতাহানি ঘটনায়। তাদের মারপিটে আমার মেঝ ভাই মারাত্মক জখম হলে তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো তার অবস্থার উন্নতি হয়নি। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, উল্লেখিত কবিরুল একজন পরসম্পদ লোভী ব্যক্তি। সম্পত্তির লোভে তার নিজের প্রয়াত বড় ভাইয়ের এতিম কন্যার সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়েছে। এবিষয়ে ওই এতিম কন্যা বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছে চাচার কবল থেকে নিজের সম্পত্তি উদ্ধারের জন্য। এতিম ভাইঝির সম্পত্তি দখলের পর এবার আমাদের সম্পত্তির দিকে কু নজর দিয়েছে কবিরুল ও তার মাদকাসক্তপুত্র। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সম্পদলোভী কবিরুল গংয়ের কবল থেকে তার সম্পত্তি রক্ষা এবং মারপিটের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













