ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুরে সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা করার অভিযোগ উঠেছে নামের বাচ্চু হোসেন নামের এক ব্যবসায়ী। এতে ওই সড়কে চলাচলকারী গাড়ী চালক ও স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। জানা যায়, ঝিনাইদহ ঘোপাঘাটা ব্রীজের পুর্ব পাশে আস সুন্নাহ ট্রাস্টের পশ্চিমে শহরে প্রবেশের মুল সড়কে বাঁশ ফেলে অবৈধ ভাবে বিক্রি করছেন বাচ্চু। এতে ধোপাঘাটা গোবিন্দপুর, পবহাটি, কাঞ্চননগরের বাসিন্দাসহ ওই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তী বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, পৌরসভায় মহাসড়কের পাশে বাঁশ বিক্রির জন্য আলাদা স্থান রয়েছে। সেখানে বাঁশ বিক্রি করা হয়। কিন্তু বাচ্চু সড়কের জায়গা অবৈধ ভাবে দখল করে বাঁশ বিক্রি করছে। এতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। তাছাড়া বাশ বিক্রি করে নেওয়ার সময় রাস্তায় চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আরেক জন বাসিন্দা বলেন, তেমাথায় সড়কের জায়গা দখল করে বাচ্চু যেভাবে বাঁশ রেখেছে তাতে ওই এলাকার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। পৌর কর্তৃপসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানাচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ পৌর সভার প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। সেখানে লোক পাঠিয়ে তদন্ত স্বাপেে ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














