কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ০৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলামের দিক নির্দেশনায় এই উদ্ধার কাজ সম্পন্ন করেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
ভুক্তভোগীদের এসমস্ত বিভিন্ন ব্রান্ডের ৮টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১,৩৬,৪০০ (এক লক্ষ ছত্রিশ হাজার চার শত) টাকা।
উদ্ধারকৃত মোবাইল ফোন রোববার ২৮ ফেব্রুয়ারি পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাঈদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেলসহ সাইবার ক্রাইম ইউনিটের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য: খুলনা রেঞ্জের ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম বার এর নির্দেশনায় ঝিনাইদহ জেলায় একটি সাইবার ক্রাইম ইউনিট গঠিত হয়।
এই ইউনিটটি সাইবার অপরাধ দমনে সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন কাজ করে থাকে।














