স্টাফ রিপোর্টার: আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহিদুল ইসলাম পল্লব নামের যুবক। তিনি শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে সোহরাব হোসেন ছেলে। সে তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে ১৭নং উত্তর রাজাপুর মৌজায় ১/১নং খতিয়ানে ১০১৭নং এসএ দাগে ১৮.২৫ একর জমির মধ্যে ৭.৮০একর জমি বিজ্ঞ আদালত কর্তৃক আমাদের রায় ডিক্রী প্রাপ্ত ব্যক্তি মালিকানা থাকার পরও ৩নং শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান ও তার সহযোগীরা ক্রমাগতই আমার ও আমার পরিবারের উপর শারিরিক-মানুষিক নির্যাতন ও মানহানিকর কার্যক্রম পরিচালনা করেও ক্ষান্ত হননি। বিভিন্ন সময়ে আমাদের দখলীয় জমির মধ্যে থাকা পুকুরে প্রায় ১০লাখ টাকার মাছ, পুকুরের পাড় ভাঙ্গা ও পাটা সরিয়ে বড় ধরণের ক্ষতি সাধন করেছে। বিজ্ঞ আদালত থেকে চুড়ান্ত রায় ডিক্রী পাই কিন্তু সেটা তারা মানতে নারাজ। এছাড়াও বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মামলা চলমান থাকলেও তারা বিজ্ঞ আদালতকে অবমাননা করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আমার পরিবারের উপর বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে এবং ক্ষতি করার পরিকল্পনা করছে। সম্প্রতি ২৫ ফেব্রæয়ারী সকাল অনুমানিক সাড়ে ৬টার সময় আবারও আমাদের পুকুর হতে মাছ ধরেছে। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, পল্লব নামের এক যুবক পারিবারিক সমস্যা নিয়ে ইউপি সদস্যকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের উপর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে শহিদুল ইসলাম পল্লব স্থানীয় ভাবে সঠিক বিচার না পেয়ে সঠিক বিচারের আশায় প্রশাসনের সহযোগিতা চেয়ে যশোরের বিজ্ঞ আদলতের সামনে, জেলা প্রশাসকের সামনে ও এডিসি সামনে ‘আদালতের রায় ডিক্রী না মানায় এবং আমার পরিবারের উপর অমানবিক নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশাসনের সাহায্য ও সহযোগিতা চাই’ শিরোনাম হাতে একটি ডিজিটাল প্যানা নিয়ে ঘুরতে দেখা যায়।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













