স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : তেল, চিনির পর এবার পাকা কলার বাজারে আগুন লেগেছে। পবিত্র মাহে রমজান উপলে প্রথম রোজা থেকেই দফায় দফায় বাড়তে শুরু করেছে পাকা কলার দাম। যা এখন আগের থেকে ডাবলেরও বেশি দামে বিক্রি হচ্ছে । ৪/৫ দিন আগে বাজারে ১৬ টাকা হালির কলা এখন ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আবার ৫০ টাকায়ও বিক্রি চলছে। এতে করে নিন্ম আয়ের মানুষেরা এখন কলার ধারে কাছেও ভীড়তে সাহস পাচ্ছে না। সাধারন মানুষের বক্তব্য ২/৩ দিনের ব্যবধানে কলার দাম এত বেশি বাড়তে পারে না। রমজান মাসকে সামনে রেখেই এক শ্রেনীর অসাধু কলা ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে বেপরোয়া হয়ে উঠেছে। ক্রেতাদের দাবী, তেল ও চিনির মত কলার বাজার নিয়ন্ত্রনেও প্রশাসনের মোবাইল কোট পরিচালনা করা হোক। সরেজমিনে কালীগঞ্জ শহরের আড়পাড়া নতুন বাজার ও বড় বাজার কালী বাড়ির সামনে পাকা কলার বাজারে গিয়ে দেখা গেছে, এক হালী শবরী বা সাগর কলা ৩৫/ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে বিক্রি হত ১৫/১৬ টাকায়। আর ছোট সাইজের ১০ টাকা হালির চাপা কলা এখন বিক্রি হচ্ছে ২০/২৫ টাকায়। সবমিলিয়ে আগের চেয়ে ডাবলেরও বেশি দামে কলা বিক্রি চলছে। কলা কিনতে আসা আশরাফুজ্জামান নামে এক ক্রেতা জানান, ৩/৪ দিন আগেও এক হালি কলা ১৮/২০ টাকায় কিনতাম। কিন্তু এখন সেই কলাই ৩৫/৪০ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছি। তিনি জানান, রমজানে তো দুধ কলা ছাড়া সেহরি খাওয়া হয় না। বর্তমানে দাম বৃদ্ধিতে কলা ব্যাবসায়ীদের সিন্ডিকেডকে দুষছেন ক্রেতারা। কলা বাজারের ব্যাবসায়ী বজলুর রহমান ও সোলাইমান হোসেন জানায়, রমজানের আগে যে কলা ২/৩ শত টাকা পন এ কিনতে হত, এখন সেই কলা ৫/৬ শত টাকায় কিনতে হচ্ছে। তাই আমরা বেশি দামে কিনেই আবার বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, রমজানে সাধারন মানুষের জন্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে মনিটরিং চলছে। বাজারে পাকা কলা বেশি দামে বিক্রি হচ্ছে শুনেছেন। প্রশাসন শিঘ্রই মোবাইল কোট পরিচালনা করবেন বলে জানান তিনি।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














