স্টাফ রিপোর্টার : যশোরে ঘুমের মধ্যে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে দেয়া পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামে। ওই গ্রামের বাবর আলীর মেয়ে শিখা খাতুন এজাহারে উল্লেখ করেছেন, কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের খোরশেদ আলীর ছেলে ইসমাইল শেখ শামীমের সাথে ২০১৬ সালের ১০ নভেম্বর তার বিয়ে হয়। বিয়ের পর থেকে আসামি শামীম বিভিন্ন সময় যৌতুক দাবি করতো। তার ওপর মানষিক ও শারীরিক নির্যাতন চালাতো। ২০২১ সালের ১৪ নভেম্বর শামীম ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এই ঘটনায় গত ২৪ জানুয়ারি আদালতে তিনি যৌতুক নিরোধ আইনে শামীমের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ এই মামলায় শামীমকে আটক করলে আদালতে মিমাংশার শর্তে শামীমকে অন্তবর্তীকালীন জামিন দেয়। গত ২১ মার্চ শামীম জামিন পেয়ে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে না গিয়ে তার বাড়িতে থাকে। বলা হয় পরদিন কেশবপুরে নিয়ে যাবে। কিন্তু রাতের খাবার খেয়ে গুমিয়ে পড়লে আসামি কৌশলে চুপিচুপি একটি বালিশ দিয়ে তার মুখে চাপা দেয়। সে সময় তিনি কোন রকম বালিশ সরিয়ে চিৎকার দিলে বাড়ির এবং আশেপাশের লোকজন এগিয়ে আসলে শামীম ছেড়ে দেয়। তখন পরিবারের লোকজনের সামনে তাকে কিল ঘুষি, লাথি, চড় মেরে জখম করে। আলমারির মধ্যে রাখা ১৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও একটি সোনার চেইন নিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজনের সাথে কথা বলে আদালতে একটি পিটিশন দেয়া হয়। ওই পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














