স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলায় সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। অপহৃত কাজল লতা শর্মা বাঘারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও দোহাকুলা মধ্যপাড়ার প্রশান্ত কুমার শর্মার মেয়ে। এ ঘটনায় সোমবার প্রশান্ত কুমার বাদী হয়ে এ মামলা করেন । আসামিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার স্বপন বালার ছেলে শেখর বালা ও তার মা শিখা রানী বালা। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চারপাঁচজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক নিলুফার শিরীন অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, আসামি শেখর বালা বিবাহিত। বাদীর বাড়ির পাশে তার পরিবার নিয়ে ভাড়াবাড়িতে বসবাস করতেন শেখর। বাদীর মেয়ে স্কুলে যাতায়াতের সময় শেখরবালা তাকে উত্যক্ত করতো। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবও দিতো। কাজল লতা শর্মা শেখরবালার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২১ সালে কাজলকে অপহরণ করে নিয়ে যায় শেখর শর্মা। কৌশলে সেসময় পালিয়ে আসে কাজল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা হয়। কিন্তু কয়েকদিনের মাথায় ফের একই ধরণের আচরণ শুরু করে শেখর। সর্বশেষ গত ৫ মার্চ সন্ধা সাতটা ১৫ মিনিটে শেখরবালা সহ অজ্ঞাত ৪/৫জন সন্ত্রাসীরা অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে একটি মাইক্রেবাসে বাদীর বাড়িতে আসে। এরপর কাজলের গলায় দা ধরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। একপর্যায় বাদীসহ তার পরিবারের সদস্যরা আসামির গোপালগঞ্জের বাড়িতে যায় । শেখরের মাকে পেয়ে কাজলকে ফেরত চাইলে সে জানায়, কাজলকে শেখর আটকে রেখেছে। শেখরের সাথে বিয়ে দেয়া হবে। মেয়ে উদ্ধারে ব্যর্থ হয়ে বাঘারপাড়া থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু ভিকটিম উদ্ধারে ব্যর্থ হয়ে থানার নির্দেশনায় সোমবার আদালতে মামলা করেন প্রশান্ত।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














