অভয়নগর(যশোর)প্রতিনিধি: অভয়নগরে মশার কারনে অতিষ্ট হয়ে উঠেছে জন জীবন। দেখা দিয়েছে বিভিন্ন রোগ ব্যাধী। ঘরে-বাইরে, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট সর্বত্রই বিরাজ করছে এখন মশার রাজত্ব। মশার দাপট আর মশাবাহিত রোগের শঙ্কায় ভুগছে এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, মশা নিধনে কোনো কার্যক্রম না থাকায় ব্যক্তিগত চেষ্টা আর মশার কামড় খেয়েই জীবনযাপন করতে হচ্ছে তাদের। পৌরসভার মশা নিধন কার্যক্রম বন্ধের কারণে মশার জীবাণুবাহী রোগের ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার হাজার হাজার মানুষ। এর মধ্যে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ শঙ্কায় রয়েছে শিশু ও বৃদ্ধরা। পৌরসভার ১,২,৩, ৬ ও ৭ নং ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানায়, আগে মাঝে মাধ্যে পৌরসভার উদ্যোগে মশা নিধনের ¯েপ্র করলেও অনেক দিন হয়েছে এর প্রতিকারের কোনো পদপেই নেই। তাছাড়া যেখানে সেখানে ময়লা ফেলার কারনে মশার উপদ্রব বেড়েই চলেছে। এর ফলে নওয়াপাড়া পৌর এলাকার দখলদার এখন মশা। সরেজমিনে, পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকায় অধিকাংশ মহল্লাতেই ছড়িয়ে আছে ছোট ছোট ড্রেন, ডোবা, নালা। এসব ড্রেন, ডোবা-নালার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ছে মশা। পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা নাজমা বেগম বলেন, সন্ধ্যা নামার পর থেকেই ঘরে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ রাখলেও মশা কমছে না। নওয়াপাড়া সরকারি কলেজের শিার্থী সাব্বির আহমেদ বলেন, তিনি প্রায় পাঁচ বছর ধরে নওয়াপাড়ায় আছেন। কিন্তু এবার মশার উপদ্রব যেন অনেক বেশি। মশার কামড়ে সন্ধ্যা থেকেই অতিষ্ঠ হতে হয়। তাছাড়া কয়েল, ধোঁয়া কিছু দিয়েই কোন কাজ হচ্ছে না। স্টেশন বাজার এলাকার ফাতেমা েেবগম বলেন, শুধু রাতে না, দিনেও ঘর একটু অন্ধকার হলেই মশা কামড়াচ্ছে। ফলে অনেক সময় দিনেও মশারি ব্যবহার করতে হচ্ছে। বাড়ছে রোগ ব্যাধী। নওয়াপাড়া পৌরসভার কনজারভেটিভ ইন্সপেক্টর সেলিম মল্লিক বলেন, মশক নিধক ছিটানোর জন্য পৌরসভায় আলোচনা হয়েছে। এখন টেন্ডারের প্রক্রিয়ায় আছে। বরাদ্দ পেলে মশা নিধক ঔষধ ছিটানো হবে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বাড়ির আশেপাশের ফুলের টব, নারকেলের খোসাতে পানি ও ময়লা জমতে দেয়া যাবে না। কারন এসব স্থানে মশার বংশ বৃদ্ধি ঘটে। আমরা মশা তাড়াতে বিভিন্ন কয়েল বা অ্যারাসল ব্যবহার করে থাকি। এগুলো স্বাস্থ্যের জন্য তিকর। তিনি আরো বলেন, এেেত্র পৌরসভা বড় ভূমিকা রাখতে পারে। তারা ফগার মেশিনের সাহায্যে মশা নিধন করতে পারে। পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, আমরা মশা নিধনের ল্েয খুব শিগগিরই পদপে নিচ্ছি। এছাড়া মশা নিধনের জন্য অল্প সময়ের মধ্যে টেন্ডারের আহবান করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছর নওয়াপাড়া পৌরসভা কর্তৃপ মশা নিধনে অধিক কার্যকরী মেডিসিন সংগ্রহের চেষ্টা করছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














