আব্দুল করিম কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার হিজলা চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারী লোভী আব্দুস সবুর কে নারী ও শিশু নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায় ২০০১ সালের ১২ অক্টোবরে উপজেলার গণপতি গ্রামের শেখ রেজাউল ইসলামের কন্যা রওশন আরার সাথে দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের শেখ অজিহার রহমানের পুত্র আব্দুস সবুরের বিবাহ হয়। বিবাহের সময় আব্দুস সবুরের দাবীকৃত মটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, স্বর্ণের আংটি ও স্বর্ণের চেইন এবং নগদ অর্থ প্রায় ৩লাখ ৫০ হাজার টাকা যৌতুক হিসাবে প্রদান করা হয়। তাদের দাম্পত্য জীবনে রাজিন আহমেদ নামে ১টি পুত্র সন্তান জন্মগ্রহন করে। তার পর হতে যৌতুক লোভী স্কুল শিক্ষক আব্দুস সবুর আবারো ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে। রওশন আরার পিতা অস্বচ্ছল হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে স্কুল শিক্ষক আব্দুস সবুর চলতি বছরের জানুয়ারীর ২ তারিখে স্ত্রীকে বেধড়ক মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী রওশন আরা কালিগঞ্জ থানায় ১৪/০১/২০২২ তারিখে স্কুল শিক্ষক আব্দুস সবুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা থেকে রেহায় পেতে আব্দুস সবুর উচ্চ আদালতে উপস্থিত হয়ে অগ্রিম ৬ সপ্তাহের জামিন নিয়ে আসে। ০৬/০৪/২০২২ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এছাড়াও স্কুল শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন নারী কেলেঙ্কারী ও মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২য় বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














