সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কাকডাঙা সীমান্ত থেকে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমোন্তের গেড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম নজরুল ইসলাম (৪৭)। তিনি কলারোয়া উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সাতক্ষীরা ৩৩বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী নামক এলাকায় অভিয়ান চালায়। এ সময় সেখান থেকে ২০০ এমএল’র দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী নজরুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। তিনি আরো জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।##
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














