খাজুরা(যশোর)প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে যশোরের খাজুরা বাজারে তিন দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এদিন বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলা অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব নেতৃত্ব দেন। অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওয়ালিদ বিন হাবিব জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সোহেল মেডিকেলকে তিন হাজার ও লাজ ফার্মাকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মুদি মালামাল বিক্রির দায়ে মিলন স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের সকল মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














