শালিখা(মাগুরা)প্রতিনিধি: মাগুরার শালিখায় অসহায় ও হত-দরিদ্র মিরা খাতুনের বাবার বাড়িতে গতকাল শুক্রবার সকাল ১১ টায় তার পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হলেন মাগুরা জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ হাফিজুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, আড়পাড়া বিট পুলিশিং অফিসার এস আই দেবব্রত সরকার, এস আই হিমাদ্রি বিশ্বাস, শালিখা থানা পুলিশের বিভিন্ন অফিসার ও সদস্য বৃন্দ, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। উল্লেখ্য স্থানীয় সূত্রে গেছে গত সোমবার পারিবারিক আর্থিক অনটনের কারণে নিজ সন্তানদের আসন্ন ঈদুল ফিতর উপলে নতুন জামা-কাপড় কিনে দিতে না পারায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মিরা (৩০) খাতুন। পরে আহত অবস্থায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শালিখা থানা পুলিশের সহযোগিতায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। মিরা খাতুন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাদিড়পাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী ও উপজেলার আড়পাড়া ইউনিয়নের আটিরভিটা গ্রামের ওহাব মোল্লার মেয়ে। ৩টি মেয়ে, ১ টি ছেলেসহ পরিবারের মোট সদস্য ৬ জন। বিষয়টি মাগুরা জেলার মান্যবর পুলিশ সুপার জহিরুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে জন্য ফুলের তোড়া ও ঈদ উপহার নিয়ে ছুটে যান তার বাড়িতে। বিষয়টি দেখে স্থানীয় বিভিন্ন লোকজন পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করেন। এ সময় পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন মানুষ মানুষের জন্য ঈদের আনন্দ সবার জন্য আসন্ন ঈদুল ফিতরে মীরার পরিবারে মুখে হাসি ফোটাতে আমার এই সামান্য প্রচেষ্টা পাশাপাশি তিনি অসহায় এই পরিবারকে আর্থিক সহায়তা করতে সমাজের বিভিন্ন বিত্তবানদের প্রতি আহŸান জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














