অভয়নগর (যশোর) প্রতিনিধি : হযরত মুহাম্মাদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (১১ জুন) বাদ আসর নওয়াপাড়া স্টেশনবাজার হয়ে নুরবাগ বাসষ্ট্যান্ড সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দিন এর পরিচালনায় ও সভাপতি মুফতি সরোয়া হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওঃ আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, মুফতি মাসুম বিল্লাহ, এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক অমুফতি আশরাফ সাইদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ আজিম উদ্দিন, মাওঃ শামছুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (সা:) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন। এদিকে, মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বরখাস্থকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি পুলিশ এই মামলা দায়ের করেছে।
Home
যশোর স্পেশাল রাসুলুল্লাহ সাঃ কে কটুক্তির প্রতিবাদে অভয়নগরে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের...
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














