ঝিনাইদহ সদর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী বুধবার ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সকালে বার ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. দবির হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এড মশিয়ূর রহমান। প্রধান অতিথি মশিয়ূর রহমান তার বক্তৃতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গনতন্ত্র আখ্যা দিয়ে বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে আজ গনতন্ত্র চার দেয়ালে বন্দি রাখা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ছাড়া বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে পিছু হটবে না। তিনি বলেন, এই ভোট চোর সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। তারা উন্নয়নের বড় বড় বলি আওড়িয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. একরামুল আলম, বারের সভঅপতি এ্যাড রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড শামসুজ্জামান লাকি, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, যুগ্ম সম্পাদক এ্যাড. রিয়াজুল ইসলাম, এ্যাড. এএসএম রফিকুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলীম, বিএনপি নেতা এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, এ্যাড. আকিদুল ইসলাম, এ্যাড. রাশিদুল হাসান জাহাঙ্গীর ও এ্যাড. জাহাঙ্গীর কবীর আব্দুল হাই প্রমুখ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














