প্রেস বিজ্ঞপ্তি : ২০/০৬/২০২২ তারিখ বিকাল ৫.০০টায় সংগঠন উপ-পরিষদের উদ্যোগে যশোর জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা ও কবি সুফিয়া কামালের ১১১তম জন্মবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আফরোজা শিরিন। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা শাখার সভাপতি আফরোজা শিরিন, লিগ্যালএইড সম্পাদক এ্যাড: কামরুন নাহার কনা, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক নাজমা পারভীন হিরন, স্বাস্থ্য ও সমাজকল্যান সম্পাদক সুফিয়া বেগম ও সদস্য রুমা পারভীন ও কবিতা পাঠ করেন সহ-সভাপতি নাসিমা বানু লিলি এবং সংগীত পরিবেশন করেন জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান। বক্তারা বলেন- কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল ছিলেন এক দিকে আবহমান বাঙালী নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। সুফিয়া কামাল শুধু একজন কবি ছিলেন না, তিনি একজন দার্শনিকও বটে। তার আর্দশে পথ চলা হোক আগামী দিনের পাথেও। তাঁর লেখা বইগুলো নিয়মিত পড়ার আহ্বান জানান। পড়ার উপর আর কোন শিক্ষা নেই। শুধু কবি সুফিয়া কামাল নয় অন্যান্য মনীষীদের লেখা বইগুলো পড়ার আহ্বান জানান। সভায় মোট উপস্থিত ছিলেন ৪০ জন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














