আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের বড়চেৎলা (দশআনি) গ্রামের নূর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের জিন্নাতের ছেলে লম্পট আব্দুস সাত্তার। এক পর্যায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রবাসীর স্ত্রী। জানাজানি হবে ভেবে গত ১৮ জুন গর্ভপাত ঘটাতে লম্পট ছাত্তার ও তার সহযোগী একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে মুন্না প্রবাসীর স্ত্রীকে নিয়ে বাঁকড়া বাজারের যায়। সেখান থেকে ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। তাৎক্ষনিক গর্ভপাত না হওয়ায় ও প্রবাসীর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সাত্তার ও মুন্না তাকে ভ্যানযোগে বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন বাড়িতে মৃত অবস্থায় সাত মাসের নবজাতক গর্ভপাত হয়। নবজাতকের লাশটি বাড়ির পাশেই দাফন করা হয়েছে। ঐদিন প্রবাসীর স্ত্রী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়লে তার পিত্রালয় কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে সংবাদ দেয়। তারা এসে তাদের মেয়েকে নিয়ে যায়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হয় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী মৃত্যুবরণ করেছে। এসকল তথ্য প্রবাসী শরিফুলের মাতা মনোয়ারা বেগম ও পাশের বাড়ির মিজানুর রহমান প্রতিনিধিকে জানিয়েছেন। ঘটনার পর থেকে রংপুর ছাত্তার ও মুন্না পলাতক রয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই দিনই ঘটনাস্থলে আসেন পুলিশ ফাঁড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান। এ বিষয়ে এস আই বলেন, ঘটনাটি জানার পর সেখানে যাই এবং তাদের আইনের আশ্রয় নেওয়ার কথা বলি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














