অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আল হেলাল স্কুলের অবকাঠামো উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বেলা ১১ টায় উপজেলার বুইকারা এলাকায় অবস্থিত আল হেলাল স্কুল মাঠ প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর মোল্যার সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এসময় বক্তব্য রাখেন, রাজঘাট শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রউফ মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফির্সাস ইনর্চাজ একেএম শামীম হাসান, কাউন্সিলর মোস্তফা কামাল, আব্দুস সালাম, রেজাউল ইসলাম রেজা, বিপুল শেখ, শিরিনা বেগম, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফালগুন মন্ডল, সম্পাদক আমিনুর রহমান, উপজেলা যুবলীগরে যুগ্ম আহবায়ক অর্জন সেন, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ, শ্রমিক নেতা খন্দকার মিজানুর, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ সিরাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম র্মোশেদ, নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগরে আহবায়ক ও কাউন্সিলর তালিম হোসেন। প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাঙ্গন উন্নয়নে বদ্ধ পরিকর। এই সরকার পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছে। সরকার উন্নয়নের মহাসড়কে এগ্রিয়ে গিয়েছে। প্রত্যকটা সেক্টরে উন্নয়নে এই কাজ করে যাচ্ছে এসব কথা বলেন তিনি।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














