দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা ও একাধিক চুরি মামলার আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০১/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) শরিফুল ইসলাম ও এএসআই(নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়ক সংলগ্ন চারাবটতলার জনৈক আবু তালেবের চায়ের দোকানের পাশ থেকে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১. ওলিউল্লাহ সরদার @ সাদ্দাম @ ওলি(২৯), পিতা- মৃত আব্দুল বারী সরদার, গ্রাম- নারিকেলি, উপজেলা- দেবহাটা, জেল- সাতক্ষীরা, ২. সাকিব হোসেন (২০), পিতা- আনারুল ইসলাম, গ্রাম- মাঝ সখিপুর, উপজেলা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। একই তারিখ পৃথক-পৃথক অভিযানে পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত উত্তর পারুলিয়া (সন্নাসখোলা) গ্রামস্থ সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী মহাসড়ক সংলগ্ন সন্নাসখোলা পূজামন্দিরের সামনে থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী ৩। জামির হোসেন গাজী (২৪), পিতা- জাকির হোসেন গাজী, গ্রাম- ইটাগাছা, (৭ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) উপজেলা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখ সিআর ৯৬০/২১ এর আসামী ৪। এস.এম আফতাবুজ্জামান, পিতা- এস.এম শফিকুল, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে আসামীদেরকে ইং- ০২/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














