“জীবনের নিরাপত্তাচেয়ে সংবাদ সম্মেলন করেন দাকোপের তন্ময় সাহা”

0
332

দাকোপ (খুলনা) প্রতিনিধিঃদাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন খ্রিষ্টান পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা তন্ময় সাহা ( ৪০) পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
গত ৩০ শে জুলাই শনিবার বিকেলে “আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা”র দাকোপ উপজেলা কার্যালয়ে তন্ময় সাহা ( ৪০) স্ব-পরিবার সহ উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে বলেন,,লাউডোব ইউনিয়ন হরিনটানা গ্রামের খ্রিষ্টান পাড়ায় স্ব-পরিবার সহ সুনামের সাথে বসবাস করে আসছি।
প্রতিবেশী ১। বিনা সাহা ( ৩০ ) স্বামী – তুষার সাহা ২। তুষার সাহা (৩৬ ) পিতা – অমরেন্দ্র সাহা, উভয় সাং – হরিপটানা,,আমার প্রতিবেশী হইয়া বসবাস করাকালীন অন্যায় ও অবৈধ কার্যক্রম করিয়া আসিতেছে । বহিরাগত লোকজনদের লইয়া তাহার বাড়ীতে রাত প্রবেশ সহ প্রকাশ্যে ও গোপনে অন্যায় ও অবৈধ কাজ করিয়া অবৈধ ব্যবসা বানিজ্য করিয়া আসিতে থাকিলে আমি ও আমার পরিবারের সদস্যরা প্রতিবেশী হিসাবে বিনা সাহা ও তুষার সাহাকে বহুবার অনুনয় বিনয় করিয়া সামাজিক পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখিবার কথা বলিলে আমার এবং আমার পরিবারের সদস্যদের প্রতি ক্ষিপ্ত ও রাগন্বিত থাকে।
পূর্বের বিভিন্ন শত্রুতার জের ধরিয়া গত ২৩ শে জুলাই সকালে আমাদের বাড়ীর সামনের চলাচলের পথ দিয়া যাওয়ার সময় আমাকে ও আমার স্ত্রীকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ , ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করিতে থাকে। আমার স্ত্রী রুমি সাহা গালিগালাজ করার কারন জিজ্ঞাসা করিলে তাহারা বাড়ী হইতে লোহার কুড়াল হাতে লইয়া আমার বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করিয়া বাড়ীর উঠানে অবস্থানরত আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কোপ মারিতে গেলে আমার স্ত্রী আঘাতটি ঠেকাইবার চেষ্টাকালে আঘাতটি আমার স্ত্রীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগিয়া কাটিয়া যায় ।
আমার স্ত্রী বাড়ীর উঠানে পড়িয়া গেলে ১ নং আসামী আমার স্ত্রীর চুলের মুঠি ধরিয়া শরীরের বিভিন্ন স্থানে কিল , চড় , লাথি , ঘুষি মারিতে থাকে এবং আমার স্ত্রীর বাম হাতের কনুইয়ের উপরে স্বজোরে কামড় দেয়। ঘটনাস্থলে আমার স্ত্রীকে মারপিট করাকালে আমার স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক ৫৭,৫০০ / – টাকা তাহা হেচড়া টান দিয়া ছিড়িয়া নেয়।
দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রকাশ করে উদ্ধর্তন কর্তপক্ষের নিকট তদন্ত পূর্বক বিচারের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here